RIBA আন্তর্জাতিক পুরস্কার ২০২৬-এর মূল বিজয়ী কারুপণ্যের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
১৯ অক্টোবর, ২০২৬
৭
RIBA আন্তর্জাতিক পুরস্কার ২০২৬-এর মূল বিজয়ী কারুপণ্যের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি

উদ্ভাবনী নকশা, কর্মীদের সুস্থতা এবং পরিবেশবান্ধব নির্মাণের স্বীকৃতি হিসেবে রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ ২০২৬ অর্জন করেছে বাংলাদেশের রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি। নকশাবিদ আর্কিটেক্টসের নকশায় নির্মিত এই কারখানাটি শিল্প স্থাপত্যে কর্মীদের কল্যাণ ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (আরআইবিএ) আয়োজিত এই পুরস্কারটি ১৫ অক্টোবর ২০২৬ লন্ডনে ঘোষণা করা হয়। সাততলা এই কারখানায় প্রায় পাঁচ হাজার কর্মীর কাজের ব্যবস্থা রয়েছে, যাঁদের অধিকাংশই নারী। প্রচলিত কারখানার নকশা থেকে বেরিয়ে এসে এখানে কর্মীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও দৈনন্দিন প্রয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

 Csdf

বাংলার ঐতিহ্যবাহী বসতবাড়ির ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে ভবনটিতে উঠান, বাগান, সবুজে আচ্ছাদিত সম্মুখভাগ এবং জলাধার রাখা হয়েছে। এসব উপাদান কর্মীদের জন্য আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে সাহায্য করে। ভবনের ভেতরে প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলের জন্য চারটি অ্যাট্রিয়াম (Atrium) বা খোলা অভ্যন্তরীণ পরিসর রাখা হয়েছে। এর ফলে কৃত্রিম আলো ও বাতাসের ব্যবস্থার ওপর নির্ভরতা কমানো সম্ভব হয়েছে। পাশাপাশি কর্মীদের দৈনন্দিন সুবিধার জন্য চিকিৎসাকেন্দ্র, শিশুযত্নকেন্দ্র, খাবার ঘর এবং প্রার্থনার স্থান রাখা হয়েছে। বিশ্রাম ও পারস্পরিক যোগাযোগের জন্যও রয়েছে উপযুক্ত পরিসর।

121129

পুরষ্কারের বিচারকমণ্ডলী প্রকল্পটির প্রশংসা করে বলেছে, এটি প্রচলিত কারখানা ভবনের ধারণাকে নতুনভাবে উপস্থাপন করেছে। একই সঙ্গে প্রকল্পটি দেখিয়েছে, স্থাপত্য শুধু উৎপাদনের জন্য ভবন তৈরি করে না; বরং কর্মীদের জীবনমান উন্নয়ন এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতেও পারে।এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্থাপত্যচর্চার জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

 

847848383 10167902417634989 9027679292292300952 N

পুরষ্কারের বিচারকমণ্ডলীদের সাথে স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার 

কারুপণ্যের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি প্রমাণ করে, পরিকল্পিত নকশার মাধ্যমে একটি শিল্প ভবনকে একই সঙ্গে কার্যকর, পরিবেশবান্ধব এবং কর্মীবান্ধব করে তোলা সম্ভব। পুরো প্রকল্পটি সম্পর্কে জানতে দেখুন, গ্রীনফিল্ড ফ্যাক্টরি : কারুপণ্য রংপুর লিমিটেড


প্রতিবেদকঃ স্থপতি মুনিয়া আহমেদ মিম। 

আপনার মতামত দিন

০ কমেন্ট

Logo
Logo
© 2026 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.