মেঘরোদ

স্থাপত্য ও নির্মাণ
প্রকল্প
১৫ মার্চ, ২০২৬
মেঘরোদ

প্রকল্পের নাম: মেঘরোদ

ঠিকানা: পুঠিয়া, রাজশাহী, বাংলাদেশ

ক্লায়েন্ট: প্রফেসর ডা: আ.হ.ম আকতারুজ্জামান

মোট নির্মিত ক্ষেত্রফল: ১৮১৫.২০ বর্গফুট

প্রকল্প সূচনা: ২০২১

প্রকল্প সমাপ্তি: ২০২৩

ব্যয়: ৬৯,০০,০০০ টাকা

স্থপতি/ ডিজাইন টিম: স্থপতি মো: ফয়সল কবীর (স্থপতি অংশীদার, ফ্রেমওয়ার্ক), স্থপতি অনুপ কুমার বসাক (স্থপতি অংশীদার, ফ্রেমওয়ার্ক), স্থপতি সুরাইয়া জাবীন (Sangath), স্থপতি মোহাম্মদ মাসুদ (স্থপতি, ফ্রেমওয়ার্ক)

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার: ইঞ্জিনিয়ার সাইফুল বারি

ফটোগ্রাফার: আসিফ সালমান

পুরস্কার ও প্রকাশনা:

১. ২০২৫ সালের VII Baku International Architecture Award
৩য় স্থান; “রেসিডেন্সিয়াল আর্কিটেকচারে বাস্তবায়িত সেরা প্রকল্প” বিভাগে পুরস্কার পেয়েছে।

২. মেঘ রোদ- যেন স্বপ্নের এক নীড়”

প্রকল্পটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ৫ নভেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে।

3স্থপতি মো: ফয়সল কবীর

4স্থপতি অনুপ কুমার বসাক

 

Bird's Eye Viewপাখির চোখে 'মেঘরোদ' প্রকল্প

প্রকল্পের ধারণা:

এই প্রকল্পের মূল ভাবনা হলো - বাংলাদেশের বদলে যাওয়া সামাজিক ও অর্থনৈতিক অবস্থার মধ্যে গ্রামীণ বাড়িকে সমসাময়িক “দাদাবাড়ি” হিসেবে পুনর্ব্যাখ্যা করা। শহরের বাড়ির মতো করে বানানো বা শুধু বিলাসবহুল অবকাশযাপনের স্থাপত্যের পরিবর্তে, ডিজাইনটি জমি, জলবায়ু আর আমাদের সংস্কৃতির স্মৃতির সঙ্গে শান্ত ও স্বাভাবিক সর্ম্পক গড়ে তুলতে চায়। এ প্রকল্পের উদ্দেশ্য হলো, শহরের মানুষের সঙ্গে গ্রামীণ জীবনের পুনঃসংযোগ ঘটানো, পাশাপাশি আধুনিক প্রয়োজন ও চাহিদাকেও গুরুত্ব দেওয়া। সরল নকশা, প্রয়োজন অনুযায়ী বদলে নেওয়ার সুযোগ এবং প্রকৃতির কাছাকাছি থাকার মাধ্যমে এই প্রকল্পটি গ্রামের জীবনের একটি সুন্দর ও সমন্বিত ছবি তুলে ধরে। এতে ঐতিহ্য ও আধুনিকতার মিল দেখা যায় এবং সমসাময়িক গ্রামীণ জীবনের জন্য একটি সংবেদনশীল ও বাস্তবসম্মত ধারণা উপস্থাপন করা হয়েছে।

 

Project Locationপ্রকল্পের লোকেশন

 

প্রকল্পের সাইট:

পুঠিয়া হতে নাটোর রেলওয়ে হয়ে সাতবাড়িয়া হাইস্কুল হতে প্রায় ২৭ কি.মি. দূরত্বে প্রকল্পটি অবস্থিত। সাইটের চারপাশে প্রচুর গাছগাছালি ঘেরা পরিবেশ রয়েছে। সাইটের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব পার্শ্বে কিছু ঘরবাড়ি রয়েছে।

প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ:

গত কয়েক দশকে বাংলাদেশের গ্রাম-সমাজে অনেক বড় পরিবর্তন এসেছে। গ্রাম” শব্দটি শুনলেই এখনো আমাদের মনে ভেসে ওঠে সবুজ প্রান্তর, বিস্তীর্ণ ধানক্ষেত, মাছভরা পুকুর, কৃষিকাজে ব্যস্ত মানুষ এবং একটি সহজ, ধীরগতির জীবনযাপন। সাহিত্য, কবিতা ও সামাজিক বিজ্ঞান গবেষণায় দীর্ঘদিন ধরে গ্রামকে উর্বর, কৃষিনির্ভর সমাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে - যেখানে গোলাভরা ধান ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে। কিন্তু এই রোমান্টিক চিত্র আজকের বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। প্রশ্ন থেকে যায় - একবিংশ শতাব্দীতে গ্রামকে কেবল “কৃষিভিত্তিক সমাজ” হিসেবে সংজ্ঞায়িত করা কতটা প্রাসঙ্গিক?

1
গ্রামীণ বাংলাদেশের পরিবর্তন শুধু পাকা রাস্তা, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, রাইস মিল, ইটভাটা বা কংক্রিট ভবন তৈরির মাধ্যমে হয়নি। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো গ্রামীণ সমাজের ভেতরে সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক ধারা এবং ক্ষমতার কাঠামোর পরিবর্তন। উন্নত যোগাযোগব্যবস্থা কৃষির বাইরে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়েছে। বাণিজ্যিক শিল্পের বিকাশ, কৃষিপণ্য প্রক্রিয়াকরণ, আঞ্চলিক পর্যটনের প্রসার এবং রেমিট্যান্স অর্থনীতির প্রভাব মিলিয়ে গ্রামীণ জীবনকে নতুনভাবে রূপ দিয়েছে। এখন গ্রামের অর্থনীতিতে কৃষির পাশাপাশি রাইস মিল, তেলের ঘানি, গুদাম, ইটভাটা ও ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব পরিবর্তন গ্রামের পরিবেশ ও সামাজিক-অর্থনৈতিক কাঠামোকে ধীরে ধীরে বদলে দিচ্ছে।
Ab 

এই বদলে যাওয়া গ্রামীণ বাস্তবতায় প্রকল্পটি ঐতিহ্যবাহী বাংলা স্থাপত্য আর আধুনিক পরিবারের প্রয়োজনের মধ্যে একটি সংযোগ খুঁজে দেখেছে। গ্রামের জীবন বদলানোর সঙ্গে সঙ্গে অনেকেই এখন শহরের মতো করে বাড়ি বানাচ্ছেন। এসব বাড়িতে অনেক সময় স্থানীয় জমি, জলবায়ু ও সংস্কৃতির কথা ভাবা হয় না। ফলে মানুষ আর মাটির সম্পর্ক দুর্বল হয়ে যায়। আবার গ্রামে তৈরি অনেক অবকাশযাপনের বাড়িতে অতিরিক্ত বিলাসিতার ওপর জোর দেওয়া হয়, যা পরিবেশের সঙ্গে মানানসই হয় না এই পরিস্থিতিতে প্রকল্পের ডিজাইনটি এমনভাবে করা হয়, যা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এবং একই সঙ্গে বর্তমানের শহুরে জীবনের প্রয়োজনীয় আরামও নিশ্চিত করে

Site Plan

সাইট প্ল্যান

এই বাড়িটিকে এমনভাবে ভাবা হয়েছে, যেন এটি মাটির ভেতর থেকে শিকড় গাঁথা একটি গাছের মতো উঠে এসেছে - দৃঢ়, মর্যাদাপূর্ণ এবং চারপাশের পরিবেশের সঙ্গে স্বাভাবিকভাবে যুক্ত। দাদাবাড়ির স্মৃতি ধরে রেখে এই স্থাপত্যে গ্রামের সরলতা আর শহুরে জীবনের প্রয়োজনীয় আরামের মিল ঘটানো হয়েছে। শহরে থাকা বাড়ির মালিকদের জন্য এটি এমন একটি জায়গা, যেখানে তারা তাদের শৈশবের গ্রামের স্মৃতির সঙ্গে আবার যুক্ত হতে পারেন। তাদের সন্তানরাও এখানে প্রকৃতির কাছে থাকতে পারবে, মাছ ধরতে পারবে এবং খোলা আকাশের নিচে খেলাধুলা করতে পারবে একই সঙ্গে বাড়িটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে এটি অবকাশযাপনের জন্যও ব্যবহার করা যায়। এতে বাড়িটি থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও তৈরি হয়

সাইটে একটি পুরোনো নিমগাছ রয়েছে, যাকে ঘিরেই পুরো ভবনের বিন্যাস করা হয়েছে। বাইরের আঙিনাটি এই জীবন্ত উপস্থিতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, ফলে গাছটি প্রতীকীভাবে বাড়িটির একটি কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। নিমগাছকে আশীর্বাদের প্রতীক মনে করা হয় এবং সুরক্ষা ও আরোগ্যের জন্য অনেক সময় বাড়ির পাশে এটি রোপণ করা হয়। যে দিকটিতে নিমগাছটি রয়েছে, সেদিক থেকেই বাতাস ঘরের ভেতরে প্রবেশ করে - এভাবে প্রকৃতি ও স্থাপত্য যেন একসঙ্গে মিশে যায়। 

ফর্ম বিশ্লেষণ:

১. সাইটে এক্সিস্টিং নিমগাছটিকে কেন্দ্র ধরে চারটি বর্গাকার ঘর তার চারপাশে স্থাপন করা হয়েছে, ফলে গাছটি পুরো ফর্মটির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

২. দুটি ব্লক সামান্য পাশে সরিয়ে রাখা হয়েছে, এবং একটি ব্লক মাটিতে একটু দূরে স্থাপন করা হয়েছে।

৩. বিভিন্ন ফাংশনের জন্য অতিরিক্ত অংশ যোগ করা হয়েছে।

৪. গাছকে ঘিরে চলার পথ ও সবার ব্যবহারের জায়গাগুলো পুরো ডিজাইনকে একসাথে যুক্ত করেছে।

 

2ফর্ম বিশ্লেষণ

Ground Floor Planগ্রাউন্ড ফ্লোর প্ল্যান

First Floor Planফার্স্ট ফ্লোর প্ল্যান

Section Aaছেদচিত্র AA

Section Bbছেদচিত্র BB

ব্যবহৃত উপকরণ / ম্যাটেরিয়ালের ব্যবহার:

একক লাল ইটের গাঁথুনিতে নির্মিত এই স্থাপত্যটি পরিবেশের সঙ্গে সুর মিলিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে যেন মনে হয়, মাটির ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসা কোনো পুরনো স্থাপনা। এর ঘন গঠন গভীর ছায়া তৈরি করে এবং ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আবার দেয়ালের ফাঁকফোকর দিয়ে আলো ও বাতাস ঢোকে, ফলে খোলামেলা অনুভূতি তৈরি হয়। বাড়িটি স্তরভিত্তিকভাবে তৈরি এবং জলবায়ুর কথা মাথায় রেখে নকশা করা হয়েছে। দুই পাশে দুটি টেরেস আছে - একটি গরমের জন্য, অন্যটি শীতের জন্য। এতে ঋতু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয়। এই ডিজাইন শুধু বাড়ির ভেতরেই সীমাবদ্ধ নয়; এটি আশপাশের প্রকৃতি ও বড় পরিসরের পরিবেশের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করে।

 Approach to the Entry Space
MnOpKlIj

Ghatঘাট

এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো “ঘাট”। এটি একটি ভাসমান কাঠের প্ল্যাটফর্ম, যা বাড়িকে পুকুরের সঙ্গে যুক্ত করে এবং বাড়ি ও প্রকৃতির মাঝের সীমা অনেকটা মুছে দেয়। এই মাঝের জায়গাটি একদিকে বাড়িতে ঢোকার পথ, আবার অন্যদিকে বসা ও আড্ডার স্থান। এতে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা আরও সুন্দর হয় এবং চারপাশের প্রকৃতির সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়

Photograph 3ঘাট

Axonometric Viewএক্সোনোমেট্রিক ভিউ

 

স্থাপনা, স্থান এবং সংস্কৃতিকে একসঙ্গে ভাবার মাধ্যমে এই প্রকল্পটি গ্রামের বাড়িএকটি পূর্ণাঙ্গ ধারণা তুলে ধরে। এটি বদলে যাওয়া সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাকে গুরুত্ব দেয় এবং একই সঙ্গে ঐতিহ্যকে নতুনভাবে ব্যাখ্যা করে। এই প্রকল্প দেখায় যে গ্রামকে শুধু কৃষিনির্ভর এলাকা হিসেবে দেখার সময় এখন আর নেই। বরং এটি এমন একটি স্থাপত্যের প্রস্তাব দেয়, যা আজকের বদলে যাওয়া গ্রামীণ বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরে - যেখানে ঐতিহ্য ও আধুনিকতা একসঙ্গে পাশে পাশে থাকে

EfCDStacked RoofFirst Floor Photograph
 GhPhotograph 4 

প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2026 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.