রোহিঙ্গা রিফিউজি রেসপন্স কমিউনিটি স্পেস, উখিয়া-টেকনাফ

স্থাপত্য ও নির্মাণ
প্রকল্প
১৫ নভেম্বর, ২০২৩
৯৩০
রোহিঙ্গা রিফিউজি রেসপন্স কমিউনিটি স্পেস, উখিয়া-টেকনাফ

প্রকল্পের নাম: রোহিঙ্গা রিফিউজি রেসপন্স কমিউনিটি স্পেস
স্থপতি: রিজভী হাসান, খাজা ফাতমী, সাদ বিন মোস্তফা
ড্রয়িং: রিজভী হাসান, খাজা ফাতমী, সাদ বিন মোস্তফা
ফটোগ্রাফার : রিজভী হাসান, আসিফ সালমান
নির্মাণ কাল: ২০১৮-২০২০
প্রকল্পের অবস্থান: উখিয়া-টেকনাফ, বাংলাদেশ
ক্লায়েন্ট: ফোর্সফুলী ডিসপ্লেসড রোহিঙ্গা কমিউনিটি, ব্র্যাক এবং অ্যাকশনএইড

“কমিউনিটি স্পেস ইন রোহিঙ্গা রিফিউজি রেসপন্স” মূলত ১৪ মাসের একটি সিরিজ প্রকল্প। ক্যাম্পের আশেপাশে বিভিন্ন প্রয়োজন বিবেচনা করে প্রকল্পগুলো বেশিরভাগই পোস্ট ইমার্জেন্সি ফেজ, ট্রানজিশনাল ফেজ এবং ক্যাম্পের ডেভেলপমেন্ট ফেজে তৈরি করা হয়েছিল। মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে রোহিঙ্গারা একটি। ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে শুরু করে মিয়ানমার থেকে প্রায় ৭ লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘ তাদের বিশ্বের বৃহত্তম শরণার্থী ক্যাম্পে স্থান দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু ক্যাম্পের বেশির ভাগ শিশুই অরক্ষিত। শিশু, কিশোর-কিশোরী এবং নারীরা শোচনীয় পরিস্থিতে বসবাস করছে এবং শিশুরা সঠিক শৈশব বিকাশ, বিনোদনের সুযোগ বা মানসিক-সামাজিক সাহায্য ছাড়াই বেড়ে উঠছে। এজন্য রোহিঙ্গাদের অনুপ্রবেশের শুরু থেকে বিভিন্ন সেক্টরে যেমন: আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, সুরক্ষা, লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং অন্যান্য স্থানিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে অনেক স্থপতি ও মানবিক সংস্থা কাজ করছেন।
এই শরণার্থী শিবির তৈরি করতে গিয়ে প্রচুর পরিমাণে বন উজাড় ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হয়েছে, সেই সাথে বিশাল বিশাল ক্যাম্প আকারে বৃদ্ধি পেয়ে মাত্র কয়েক বছরের মধ্যে এখানকার প্রাকৃতিক, সাংস্কৃতিক ও সামাজিক ল্যান্ডস্কেপকে স্থায়ীভাবে বদলে দিয়েছে।

Fca40340 4a10 42b5 92a1 4e410bf46a44

ছবি : স্থপতি রিজভী হাসান, স্থপতি খাজা ফাতমী, স্থপতি সাদ বিন মোস্তফা

প্রয়োজনের চাহিদা অনুসারে সাহায্য সংস্থাগুলো বিভিন্ন সহায়তা প্রদান করে যেমন- মনোসামাজিক সহায়তা ও পরামর্শ, আইনি পরামর্শ, মামলা পরিচালনা, লিঙ্গ ভিত্তিক ক্ষমতায়ন, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতার প্রশিক্ষণ, সচেতনতা ও সৃজনশীলতা বৃদ্ধি ই্ত্যাদি। এগুলো বাস্তবায়নের জন্য ছয়টি প্রকল্প গ্রহণ করা হয়। এগুলো হলো: ক্যাম্প ৪- নারীদের জন্য বন্ধুত্বপূর্ণ স্থান, ক্যাম্প ২৫- নারী ও বালিকাদের জন্য নিরাপদ স্থান, ক্যাম্প ১১- রোহিঙ্গা নারীদের হাতে তৈরি পণ্য উৎপাদন ও প্রদর্শন কেন্দ্র, হিন্দুপাড়া ক্যাম্প- হিন্দুপাড়া ইন্ট্রিগ্রেটেড কমিউনিটি সেন্টার,ক্যাম্প ৩- কমিউনিটি সেন্টার, ভালুকিয়া, রত্নপাল কমিউনিটি সেন্টার।
ক্যাম্প ৪ এর বর্ধিতাংশ : নারী সহায়তা কেন্দ্র
প্রাথমিকভাবে এই ক্যাম্প যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা (SGBV) রোধ করার কাজ করে। এছাড়াও দক্ষতা বিকাশের সুযোগ, আইনি এবং মনোসামাজিক সহায়তা এবং আরও অনেক কিছু সরবরাহ করে। কেন্দ্রে একটি জীবিকা প্রশিক্ষণ রুম, একটি বড় মাল্টিপারপাস রুম, কর্মীদের জন্য একটি অফিস, মায়েরা যখন কাজ করবে তখন বাচ্চাদের ঘুমানোর ও খেলার জন্য একটি রুম, বাচ্চাদের বুকের দুধ খাওয়ানোর জন্য একটি রুম, আইনী ও সামাজিক পরামর্শের জন্য দুটি নিরিবিলি রুম এবং একটি অতিরিক্ত রুম রয়েছে। জরুরি চিকিৎসা প্রদানের জন্য রুমের ব্যবস্থাও করা হয়েছে। এটি এমন একটি জায়গা যেখানে মহিলারা এসে বিশ্রাম নিতে পারেন বা স্নান করতে পারেন এবং কিছুক্ষণের জন্য তাদের ঘনবসতিপূর্ণ গরম আশ্রয় থেকে দূরে থাকতে পারবেন। ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য কেন্দ্রটি সম্পূর্ণভাবে চারিদিক দিয়ে ঘিরে দেয়া হয়েছে।

Aa35f9a3 2c8b 438e B90d D01fb7b824e1

ছবি : ক্যাম্প ৪ এক্সটেনশনে নারীবান্ধব জায়গা

3357638e F7b8 4c97 881a 6ae27533d147

ছবি : ক্যাম্প ২৫-এর প্ল্যান : রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য একটি নিরাপদ স্থান

 

ক্যাম্প 25 : নারী ও বালিকাদের জন্য নিরাপদ স্থান
রোহিঙ্গা নারী ও বালিকাদের মৌলিক সেবার জন্য একটি নিরাপদ ক্যাম্প নির্মাণ করা হয়। সামাজিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি কমিউনিটি সাপোর্ট নেটওয়ার্কে মহিলাদের প্রবেশাধিকার প্রদানের ক্ষেত্রেও এই সুবিধাটি মুখ্য ভূমিকা পালন করে। ক্যাম্পের রুমগুলো একটি অপরটির সাথে সংযুক্ত করা। কাজের জায়গাগুলো অন্যান্য কেন্দ্রগুলির তুলনায় তুলনামূলকভাবে ছোট। বৃত্তাকার খোলা উঠানকে কেন্দ্র করে এরচারপাশে কাজকর্মের রুম, একটি দোকান, একটি কাউন্সিলিং রুম এবং কিশোর-কিশোরীদের জন্য আলাদা একটি এরিয়ার ব্যবস্থা করা হয়েছে।
নির্মাণ উপকরণ হিসেবে স্থানীয় বাঁশ, খড়, দড়ি এবং ত্রিপল ব্যবহার করা হয়েছে । ঘূর্ণিঝড়-প্রবণ এলাকায় বলে ঘূর্ণিঝড়ের সময় বিপজ্জনক হতে পারে এমন উপকরণগুলো এড়ানো হয়েছে। আবার সাইটটি এশিয়ান হাতির আবাসস্থলের খুব কাছাকাছি। এজন্য হাতিরা উত্তেজিত হতে পারে এমন রং ( লাল, হলুদ ইত্যাদি) পরিহার করা হয়েছে । ভেতরের উঠান এবং কিছু খোলা স্পেস রঙের মাধ্যমে বাইরে এবং ভিতরের মধ্যে একটি ইন্টারেক্টিভ পরিবেশ তৈরি করে। এই সেন্টারে রোহিঙ্গা এবং বাংলাদেশী নারীদের জন্য নানা রকম ট্রেনিং ও পরামর্শ দেবার ব্যবস্থা রয়েছে। এই সেন্টারের একপাশে আলাদা ঘর হিসাবে টয়লেট এবং গোসল করার সুবিধাও রাখা হয়েছে। মেয়েদের জন্য যথেষ্ট মাত্রায় পর্দার প্রয়োজনকে ডিজাইনে গুরুত্ব দেয়া হয়েছে। ক্যাম্পের ভিতরে, উঠান এবং রুমগলো রঙিন পতাকা ও পাটি এবং বাঁশের দেয়াল ও কংক্রিটের ভিত্তির উপর চক দিয়ে নকশা এঁকে সাজানো হয়েছে।
ক্যাম্প ১১ : রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রদর্শন ও উৎপাদন কেন্দ্র
প্রদর্শনী কেন্দ্রটিতে রোহিঙ্গা নারীরা তাদের নিজ হাতে তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। প্রদর্শনী কেন্দ্রটি সুন্দর করার জন্য দেয়াল ও উঠানে শুভ বার্তা লেখা আছে। বিশ্বকে তাদের পরিচয় সম্পর্কে জানার জন্য আমন্ত্রণ জানাতে এর প্রবেশ পথে ‘Istegbal’ (অর্থাৎ স্বাগত) খোদাই করা আছে এবং অন্যদিকে রোহিঙ্গা উপভাষা ‘Aloon Lar Shay Pha la’ (অর্থাৎ আসুন এবং আমাদের দেখুন) লেখা আছে। রোহিঙ্গা যুবকদের একটি দল প্রদর্শনী কেন্দ্রের দেয়ালে এটি লিখেছিল। কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য হলো, রোহিঙ্গা নারীদের জন্য এমন একটি জায়গার ব্যবস্থা করা যেখানে বসে তারা তাদের পণ্য তৈরি করতে পারবে এবং সেই সাথে সেগুলো প্রদর্শন ও বিক্রি করতে পারবে। গ্রামের বাড়ির উঠানের কনসেপ্টের ভিত্তিতে কেন্দ্রের দুটি স্পেস একটি বড় খোলা উঠানের সাথে সংযুক্ত করে ডিজাইন করা হয়েছে।

5d4f07e0 3bb5 4a92 B49a 49095871f670

ক্যাম্প 11-এর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান : রোহিঙ্গা মহিলাদের জন্য প্রদর্শন ও উৎপাদন কেন্দ্র

Fd859e72 12b8 4458 978e 3253e806afbd

ছবি : হিন্দুপাড়া ক্যাম্প এবং হোস্ট কমিউনিটি এলাকার সাইট প্ল্যান

Fd880879 79a6 46db 951f E1eafe10002b

ছবি : হিন্দুপাড়া ক্যাম্পে হিন্দুপাড়া সমন্বিত কমিউনিটি সেন্টারের সাইট প্ল্যান

হিন্দুপাড়া ক্যাম্প : ইন্টিগ্রেটেড কমিউনিটি সেন্টার
নির্যাতিত জনগোষ্ঠীর মধ্যে হিন্দু রোহিঙ্গারা সংখ্যালঘু। ওদের জন্য আলাদা করে এখানে ক্যাম্প নির্মাণের উদ্দেশ্য হলো এলাকার মানুষের সাথে তাদের যোগাযোগ বৃদ্ধি করা এবং বাসরত গোষ্ঠিগুলোর মধ্যে আস্থা গড়ে তোলা। এটা একটা সমন্বিত প্লাটফর্ম, সকলেই এখানে আসতে পারবে এবং সবাই নিজেদের মধ্যে সামাজিক সহায়তা, প্রশিক্ষণ, কেস ম্যানেজমেন্ট ও জ্ঞান ভাগাভাগি করে নিতে পারবেন।
কেন্দ্রের কাঠামোটির ভিত্তি প্রচলিত পদ্ধতির, তার উপরে লোহার ফ্রেমওয়ার্ক, দেয়াল দিয়ে ঘেরা, দোচালা প্রলম্বিত ছাদ উষ্ণ জলবায়ু আবহাওয়ার জন্য উপযোগী। বাঁশের যোগান স্বল্পতার কারণে বিকল্প সমাধান হিসাবে কেন্দ্রটির নির্মাণ কাঠামোতে ইস্পাত ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের ইস্পাত শিল্প সাইটের কাছাকাছি অবস্থিত। স্থানীয় রুচীবোধকে সমন্বিত করার জন্য পার্টিশান দেয়াল করার জন্য মুলিবাঁশ ব্যবহার করা হয়েছে।

86f53696 C703 4b87 A85d 3df9295efc10

ছবি : হিন্দুপাড়া ক্যাম্পে হিন্দুপাড়া সমন্বিত কমিউনিটি সেন্টারের এলিভেশন ও কাঠামোগত ব্যবস্থা

7e198045 0287 4cbc B151 4ab718b2d4cb

ছবি : ক্যাম্প ৩-এর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং কমিউনিটি সেন্টারের পূর্ব দিকের এলিভেশন 

ক্যাম্প ০৩ : কমিউনিটি সেন্টার
সেন্টারটি নিজ নিজ ক্যাম্প এলাকায় কমিউনিটি ভিত্তিক সুরক্ষার জন্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে। সম্প্রদায়কে শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সচেতনতা, আইনী এবং মনো-সামাজিক পরামর্শ ইত্যাদির আয়োজন করা হয় যাতে সম্প্রদায়ের মধ্যে নারী, শিশু বা যেকোনো সংখ্যালঘু গোষ্ঠী নিরাপদ ও সুরক্ষিত থাকতে পারে।
স্যাটেলাইট ইমেজ থেকে ক্যাম্প ০৩ লক্ষ্য করলে দেখা যায় এখানে প্রচুর জনবসতি এবং জমির ঘাটতি রয়েছে এবং অনুমান অনুসারে বেড়েই চলেছে। জমির স্বল্পতার কারণে এখানে কমিউনিটি সেন্টারটি দোতলা করা হয়েছে।

হোস্ট কমিউনিটিদের জন্য ভালুকিয়া, রত্নপালং কমিউনিটি সেন্টার
রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রটি তাদের জন্য। এসব মানুষও অবহেলিত ছিল, এই প্রকল্পের সুবাদে তারা পরিবেশগত ও জীবনযাপনের মানগত দিক দিয়ে বেশ উন্নত হতে পেরেছে। স্বল্প সময়ে তাদের অবস্থার এমন পরিবর্তনে তারা সন্তুষ্ট । কেন্দ্রটি সম্প্রদায়ের নারী ও পুরুষদের বিভিন্ন জীবন দক্ষতা এবং জীবিকা প্রশিক্ষণ কর্মসূচি, সামাজিক সহায়তা এবং পরামর্শ প্রদান করে।

33aee354 E096 4479 A90d 723b6aaad15e

ছবি : ভালুকিয়া কমিউনিটি সেন্টারের প্ল্যান

3e6d6660 9327 4141 83d5 B6928f507766

নারীবান্ধব জায়গা

ছবি : আসিফ সালমান

D51e39a3 8066 4125 B239 2a81ee28fe26

নারী ও মেয়েদের জন্য নিরাপদ স্থান

ছবি : রিজভী হাসান

9f5f54b7 3f5e 4d25 9492 86eaa50645f6

প্রদর্শনী স্থান

ছবি : রিজভী হাসান

C7f384c1 D4fe 4625 9eed Ddfb62acc5af

হিন্দুপাড়া কমিউনিটি সেন্টারের ভেতরের দৃশ্য

ছবি : রিজভী হাসান

5403983e Cdf9 4346 8868 367e75db40da

কমিউনিটি সেন্টার, ক্যাম্প ৩

ছবি : রিজভী হাসান

0ad00315 E9aa 4050 85d4 5dfd15cf4f75

 ভালুকিয়া কমিউনিটি সেন্টারের ভেতরের দৃশ্য

ছবি : রিজভী হাসান

সম্পাদনায় : স্থপতি নিশি সাইমুন (B. Arch. , BUET)
নির্ণয় উপদেষ্টা লিমিটেড, পান্থপথ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2026 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.