“পরম্পরার খোঁজে বরেন্দ্র ভ্রমণ” শীর্ষক চিত্র প্রদর্শনী

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
১৬ ফেব্রুয়ারী, ২০২৬
“পরম্পরার খোঁজে বরেন্দ্র ভ্রমণ” শীর্ষক চিত্র প্রদর্শনী

গ্যালারী চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে “পরম্পরার খোঁজে বরেন্দ্র ভ্রমণ” শীর্ষক দলগত চিত্র প্রদর্শনী এই প্রদর্শনীতে অংশ নেন প্রখ্যাত ১০ জন চিত্রশিল্পী

৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় যৌথভাবে এই প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য শিল্পী, ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী ও তাঁর সহধর্মিনী নাজমা বেগম

All Artistsপ্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা

 

১০ জন শিল্পীর মোট ৪০টি ছবি দিয়ে সাজানো হয় প্রদর্শনীটি এই প্রদর্শনীর মূল লক্ষ্য বরেন্দ্র অঞ্চলের হারিয়ে যাওয়া বা বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যকে চিত্রে ফুটিয়ে তোলা প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন - রফিকুন নবী, আবুল বারক আলভী, মাহফুজুর রহমান, রেজাউন নবী, শামসুদ্দোহা, শেখ আফজাল, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য, মনিরুজ্জামান, শামসুল আলম ইন্নান।

Coverপ্রদর্শনীর ভেতরের ছবি (ছবিস্বত্ব: হারুন-অর-রশীদ)

Gallery Chitrok 18ছবির ইতিহাস দর্শনার্থীদের কাছে বর্ণনা করেন গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান(ছবিস্বত্ব: হারুন-অর-রশীদ)

Gallery Chitrok 10প্রদর্শনীর ভেতরের ছবি(ছবিস্বত্ব: হারুন-অর-রশীদ)

Muniruzzamanছবি-চিত্রশিল্পী মনিরুজ্জামান(ছবিস্বত্ব: সোশ্যাল মিডিয়া)

Shamsul Alam Innanছবি-চিত্রশিল্পী শামসুল আলম ইন্নান(ছবিস্বত্ব: সোশ্যাল মিডিয়া)

Kk New 09 2026 02 06 03aছবি-চিত্রশিল্পী শেখ আফজাল(ছবিস্বত্ব: সোশ্যাল মিডিয়া)

প্রদর্শনীতে শিল্পী ও শিল্পানুরাগীদের উপস্থিতিতে চিত্রক প্রাঙ্গন আড্ডায় আর গল্পে প্রাণবন্ত হয়ে ওঠে প্রদর্শনীটি ২০ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে


প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2026 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.