আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫: স্থাপত্য, গবেষণা ও নকশায় অবদানের স্বীকৃতি

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
২ নভেম্বর, ২০২৬
৭
আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫: স্থাপত্য, গবেষণা ও নকশায় অবদানের স্বীকৃতি

বাংলাদেশের স্থাপত্যচর্চা ও স্থাপত্যশিক্ষায় সৃজনশীলতা, গবেষণা এবং নতুন চিন্তাকে উৎসাহিত করতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজন করে ‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫’। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থাপত্য, গবেষণা ও প্রকাশনা, ইন্টেরিয়র ডিজাইন এবং থিসিসসহ বিভিন্ন বিভাগে পুরস্কার ও বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। আয়োজনে বাস্থইয়ের সঙ্গে সহযোগী হিসেবে ছিল এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

এবারের স্থাপত্য বিভাগে একক বসতবাড়ি (Individual Dwelling) ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে ‘রিয়াজ রেসিডেন্স’। প্রকল্পটির নকশা করেছে DWM4 Architects। নকশা দলের সদস্য ছিলেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, স্থপতি শাওকি শামীম এবং স্থপতি মো. ওবায়দুর রহমান রাজীব।

 861544164 1565360378968248 67396436656378837 N

ইন্টেরিয়র ডিজাইন বিভাগে রেসিডেনশিয়াল ক্যাটাগরিতে ‘কবিতা কুঞ্জ’ প্রকল্পের জন্য পুরস্কার পেয়েছে জুবায়ের হাসান আর্কিটেক্টস। প্রকল্পটির নকশা দলে ছিলেন স্থপতি মো. জুবায়ের হাসান, স্থপতি তাহমিদা আফরোজ, স্থপতি মো. ফাহাদ বিন মোস্তাফিজ, স্থপতি হোসনি মোবারক, স্থপতি সুরভী রানী সূত্রধর, স্থপতি এইচ এম রোমানুর রহমান এবং স্থপতি শেখ সাকিব রহমান।

কালচার এন্ড এন্টারটেইনমেন্ট এবং ফার্নিচার ডিজাইন উভয় বিভাগেই পুরস্কার অর্জন করে ‘স্যার ফজলে হাসান আবেদ নলেজ হাব’ প্রকল্পটি, যার নকশা করেছে ফ্রেমওয়ার্ক। নকশা দলের সদস্য ছিলেন স্থপতি মো. ফয়সাল কবির ও স্থপতি অনুপ কুমার বসাক।

881863570 1565359662301653 7030404108798464647 N860575981 1565357628968523 8503545762359638950 N

গবেষণা ও প্রকাশনা বিভাগে তিনটি কাজ পুরস্কৃত হয়েছে। গবেষণা বিভাগে ‘Influence of Preliminary Architectural Design Decisions on Electricity Consumption of Residential Buildings in Dhaka’ শীর্ষক গবেষণার জন্য পুরস্কার পেয়েছেন স্থপতি মো. আশিকুর রহমান জোয়ার্দার। প্রকাশনা (বই) বিভাগে স্থপতি তানজিল শফিকের ‘City of Desire’ বইটি এবং প্রকাশনা (আর্টিকেল) বিভাগে স্থপতি কাজী ফাহিমা নাজ, মো. আশিকুর রহমান জোয়ার্দার, স্থপতি সুব্রত চন্দ্র শিকদার ও স্থপতি সাজিয়া শোয়েবের যৌথ গবেষণাপত্র ‘Optimizing Daylight Availability and Energy Performance Through Skylight and Atrium Design in a Cultural Institution’ পুরস্কার অর্জন করেছে।

864905761 1565360005634952 7156941302110731229 N863826280 1565360048968281 5070223243818631993 N865443000 1565360152301604 7632605480615006323 N

স্থাপত্যশিক্ষায় শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও গবেষণাকে স্বীকৃতি দিতে এবারের থিসিস অ্যাওয়ার্ডসে তিনটি প্রকল্প নির্বাচিত হয়েছে। প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মো. শাফায়েত বিন আলম তরাঁ। তাঁর থিসিসের শিরোনাম ‘Palimpsest of Play and Pedagogy: Designing a Child-Centric Madrasa Through Sympathetic Re-use of Bara Katra’। দ্বিতীয় স্থান অর্জন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাবিলা নুসরাত। তাঁর থিসিস ‘Reclaiming the Margins: Designing Inclusive Housing for the Horizon Community’। তৃতীয় স্থান অর্জন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আজমাইন আরমিন প্রীতু। তাঁর থিসিসের বিষয় ছিল ‘From Eid to Everyday: Reimagining Dhanmondi Shahi Eidgah as a Living Monument’।

864905711 1565359225635030 690565757908187176 N860649455 1565359232301696 3046907605172088340 N864145869 1565359125635040 9206162505302682744 N

পুরস্কারের পাশাপাশি স্থাপত্য নকশা, গবেষণা, ইন্টেরিয়র ডিজাইন ও স্থাপত্যশিক্ষায় অবদানের জন্য চারটি বিভাগে আরও ১০টি বিশেষ স্বীকৃতি (Commendation) প্রদান করা হয়। এরসাথে সম্মানিত বিচারকমণ্ডলী ও অ্যাওয়ার্ড কমিটির সদস্যদেরও তাঁদের অবদানের জন্য সম্মাননা জানানো হয়।

860313267 1565360515634901 3102648967774481442 N857849187 1565360182301601 8108073264554811765 N
863413826 1565359822301637 6117935357844046818 N863962249 1565357625635190 2499413059762618270 N

দেশের স্থাপত্যচর্চায় নকশার পাশাপাশি গবেষণা, প্রকাশনা, ইন্টেরিয়র ডিজাইন ও শিক্ষাক্ষেত্রের কাজগুলোকে সামনে নিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ আয়োজন আইএবি অ্যাওয়ার্ডস। বিভিন্ন প্রজন্মের স্থপতি, গবেষক, ডিজাইন পেশাজীবী ও শিক্ষার্থীদের কাজের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে এই আয়োজন দেশের স্থাপত্য অঙ্গনে নতুন চিন্তা ও মানসম্মত কাজের চর্চাকে উৎসাহিত করবে।

***সকল ছবি বাস্থইয়ের সোশ্যাল মিডিয়া পেইজ থেকে সংগ্রহীত।

প্রতিবেদকঃ স্থপতি মুনিয়া আহমেদ মিম।

আপনার মতামত দিন

০ কমেন্ট

Logo
Logo
© 2026 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.