|
প্রকল্পের নাম : বিষাক্ততা মোকাবেলা: শিল্পোত্তর হাজারীবাগের ভবিষ্যৎ উন্নয়ন কল্পনা |
|
|
হাজারীবাগের সারসংক্ষেপ: ইতিহাস, শিল্প ও রূপান্তর হাজারীবাগের সমস্যাসমূহ বছরের পর বছর ধরে অপরিশোধিত শিল্প বর্জ্য, বিশেষ করে ক্রোমিয়াম, পার্শ্ববর্তী জমি এবং বুড়িগঙ্গা নদীতে ছেড়ে দেওয়ার কারণে সৃষ্ট গুরুতর পরিবেশগত ও স্বাস্থ্য সমস্যার জন্য এই এলাকা পরিচিত। |
|
|
|
এই সাইট সম্পর্কে সরকারের সিদ্ধান্ত রাজউক 2টি গ্রুপের অনুমতি দেয়। গ্রুপ ২ সাইট এলাকা 3.5 একর।সাইটে মাটি এবং পানি দূষণের তীক্ষ্ণতা তুলনামূলক কম রয়েছে। ২০১৭ সালে চর্ম কারখানাগুলির স্থানান্তরের পর থেকে, অনেক প্রাক্তন শিল্প সাইটগুলি গুদাম, আর্ট স্টুডিও এবং অন্যান্য সুবিধা হিসাবে পুনরায় ব্যবহার করা হয়েছে, যখন আবাসিক এবং বাণিজ্যিক পুনর্বিন্যাসের পরিকল্পনাগুলি ধীরে ধীরে রূপ নিচ্ছে। এই স্থানে 'আরবান রিজেনারেশন' তীব্র প্রয়োজন, তবে বর্তমান পরিবেশগত অবস্থা এই উন্নয়নকে বাধা দিচ্ছে। |
|
|
|
সম্ভাব্য বিকল্পসমূহ: পরিবেশগত সমস্যা ও নগর উন্নয়ন বিবেচনায় নিয়ে পাঁচ ধরনের উন্নয়ন বিকল্প প্রণয়ন করা হয়, যার মধ্যে প্রকল্পের পরবর্তী উন্নয়নের জন্য অপশন–৫ নির্বাচন করা হয়েছে। দূষিত সাইটটি ব্লক উন্নয়নের সাথে সমান্তরালভাবে ফাইটো-রেমিডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা যেতে পারে। |
|
|
|
|
|
|
ধারণাগত সিদ্ধান্তসমূহ:
অর্থাৎ এর অর্থ দাঁড়ায় “হাজার বাগান”। মুঘল আমলের এই নামকরণ নিজেই একটি বাগানভিত্তিক পরিকল্পনার দাবি রাখে। পাশাপাশি, সাইটটি ইতোমধ্যে দূষিত হওয়ায় এখানে ফাইটো-রেমিডিয়েশন প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে যা এই স্থাপত্য উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে। |
|
|
|
যদি ব্লক উন্নয়নটি পেরিমিটার ব্লক ডেভেলপমেন্ট আকারে করা হয় এবং ভেতরে ফাইটো-রেমিডিয়েশন প্রক্রিয়া রাখা হয়, তবে মানুষ দূষিত এলাকার বিষয়ে সচেতন হতে পারবে।দূষণমুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই বাগানটি অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় কমিউনিটির জন্য একটি আদর্শ বাগানে রূপ নেবে। এছাড়াও, পুরান ঢাকার নগর কাঠামোর মতো দোকান-রাস্তা-মানুষের পারস্পরিক সংযোগের ঐতিহ্যবাহী ফ্যাব্রিককে পুনরায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। |
|
|
|
|
উদ্ভিদ দিয়ে মাটি ও পানি পরিশোধন |
|
পার্ট X: ফাইটো-রেমিডিয়েশন অংশ Y: আবাসিক অংশ Z: বাণিজ্যিক |
ঢাকার প্রচলিত উচ্চ-ঘনত্বের নগর বৃদ্ধির মডেল অনুসরণ না করে, বিকল্প হিসেবে নিম্ন-ঘনত্বের আবাসিক উন্নয়ন পদ্ধতি গ্রহণ করা হয়েছে - যেখানে সবুজ এলাকা ও জনপরিসর ভূমি ও জীবনের পুনরুদ্ধারে সহায়ক হবে। ফাইটো-রেমিডিয়েশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, অর্থাৎ ২০ বছর পরে, ফেইজ–২ এর উন্নয়ন কার্যক্রম শুরু হবে। |
|
সেকশনভিত্তিক সিদ্ধান্তসমূহ: ফেইজ - ১ এর উন্নয়নসমূহ অস্থায়ী প্রকৃতির এবং স্বল্পমেয়াদি ব্যবহারের জন্য নির্ধারিত, যা ক্ষতিকর বায়ুর সংস্পর্শ কমায়। বেসমেন্টভিত্তিক কার্যক্রম মাটির সাথে সরাসরি সংযোগ থেকে দূরত্ব বজায় রাখে। অপরদিকে, পর্ব–২ এ সম্পূর্ণ ফ্লোর ব্যবহারের মাধ্যমে উন্নয়ন বিস্তৃত করা হবে। আবাসিক অংশটি পর্ব - ১ এই সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। দূষিত মাটি থেকে ২০ মিটারের বেশি দূরত্ব বজায় রাখার ফলে এটি সকলের জন্য নিরাপদ। |
|
|
|
|
|
|
|
|
|
জুরি মন্তব্য: ডিজাইনার উক্ত এলাকার চ্যালেঞ্জগুলো যথাযথভাবে গ্রহণ করেছেন এবং একই সঙ্গে সেখানে একটি বসবাসযোগ্য পরিবেশ তৈরির চেষ্টা করেছেন - এটি প্রশংসনীয়। গ্রাউন্ড উঁচু করা, সেখানে একটি কনটেম্পোরারি বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করা, দূষণমুক্তকরণের পর বাণিজ্যিক বেল্ট গড়ে তোলা এবং উদ্ভিদ সংরক্ষণের মাধ্যমে কমিউনিটির জন্য একটি বৃহৎ পরিসরের বাগান তৈরি করার সিদ্ধান্তগুলো অত্যন্ত বিচক্ষণ। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থী বহুমাত্রিক বিষয়বস্তু বোঝার ও প্রয়োগ করার সক্ষমতা প্রদর্শন করেছে। |
|
|
|
|
|
|
|
|
|
|
| প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ |