বই পরিচিতি

৩৪১
Book Review

Shamatat Front

ছবি: বইয়ের সামনের মলাট

Shamatat Back

ছবি: বইয়ের পেছনের মলাট

সমতটে সংসদ

বাংলাদেশের স্থাপত্য সংস্কৃতি, লুই কান ও সংসদ ভবন

 

লেখক: মীর মোবাশ্বের আলী

পৃষ্ঠা: ২১৬ পৃষ্ঠা, রঙ্গিন।

প্রকাশনাকাল: জুন, ২০০৬

প্রকাশক: জার্নিম্যান বুকস

ISBN: 9789849144441

Arch Chair

স্থপতি মীর মোবাশ্বের আলী

মীর মোবাশ্বের আলীর লেখা ‘সমতটে সংসদ’ বাংলাদেশের স্বাধীনতা র্পূবর্বতী ও পরর্বতী স্থাপত্য, সংস্কৃতি এবং জাতীয়তার বিকাশ ও বিবর্তনের একটি অনন্য দলিল।

এই বইটি ছয়টি পরিচ্ছেদে বিভক্ত। প্রথম পরিচ্ছেদে দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে স্থাপত্যের বিকাশ ও বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে।

দ্বিতীয় পরিচ্ছেদে ঢাকা নগরীর ভৌত অবকাঠামো ও স্থাপত্য ধারার বিবরণ দেয়া হয়েছে, যা দেশের স্থাপত্যের অগ্রগতি সর্ম্পকে পাঠকদের ধারণা দেবে।

তৃতীয় পরিচ্ছেদে বাংলার ধ্রুপদী সংস্কৃতি, ভাষা, মূল্যবোধ ও জাতীয়তার ধারাবাহকিতা নিয়ে আলোচনা করা হয়েছে, যা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পাঠকদের পরিচয় করিয়ে দিবে।

চর্তুথ ও পঞ্চম পরিচ্ছেদে দেশের দ্বিতীয় রাজধানী প্রকল্প এবং সংসদ ভবনের ডিজাইন ও নির্মাণে লুই কা'নের ডিজাইন দর্শন, নিজস্বতা ও উদ্ভাবন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

পরিশেষে, ষষ্ঠ পরিচ্ছেদে সংসদ ভবনের নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং কা'নের সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনা করা হয়েছে, যা পাঠকদের স্থাপত্য মূল্যায়ন ও বিশ্লেষণে সহয়তা করবে।

 

‘সমতটে সংসদ’ বইটি স্থাপত্যের শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ পাঠকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বই, যা পাঠকদের বাংলাদেশের স্থাপত্য ও সংস্কৃতির ইতিহাস ও বিকাশের সাথে এক গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবে।

সম্পাদনায়: সজল মজুমদার

C

Logo
Logo
© 2026 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.